এখন ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুজানগরে জামায়াতে নেতার বাড়িতে চুরি সংঘটিত

এম মনিরুজ্জামান, পাবনাঃ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুজানগর উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আমিনুল হকের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সোমবার রাতে উপজেলার ভাঁয়না ইউনিয়নের হেমরাজপুর উত্তরপাড়া তার নিজ বাড়িতে চুরির এ ঘটনা ঘটে। এ সময় সংবদ্ধ চোরের দল নগদ এক লাখ ৩০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও একটি মনিটরসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুজানগর উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মো.আমিনুল হক জানান, এদিন রাতে তার ঘরে কেউ না থাকায় বাড়ির অন্য ঘরে অবস্থান করা পরিবারের সদস্যদের তালাবদ্ধ করে রেখে সংবদ্ধ চোরের দল একটি ড্রয়াওে রাখা স্টিলের আলমারির চাবি নিয়ে আলমারি খুলে নগদ এক লাখ ৩০ হাজার টাকা, প্রায় ৫০ হাজার টাকার স্বর্ণালঙ্কার ও একটি মনিটরসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ বিষয়ে সুজানগর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি,এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। জানা যায় এলাকায় মাদকাসক্ত ছেলেদের আনাগোনা বেড়েছে, এরইমধ্যে আরও কয়েকটি বাড়িতে চুরি সংঘটিত হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সুজানগরে জামায়াতে নেতার বাড়িতে চুরি সংঘটিত

প্রকাশিত হয়েছে: ০৪:৪৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪