এখন ০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুরে হিন্দু ধর্মাবলম্বী মোটর শ্রমিকদের মাঝে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপহার সামগ্রী বিতরণ

মোঃজাকির হোসেন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে কর্মরত হিন্দু ধর্মাবলম্বী মোটর শ্রমিকদের মাঝে উৎসব উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৫ টায় সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত এই বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শুরা সদস্য ও সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

বিশেষ অতিথি ছিলেন কামারপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মুয়ীদ আলাল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সৈয়দপুর শহর সভাপতি আব্দুল মোমেন, সহ-সভাপতি জুলফিকার আলী, সেক্রেটারি জুনায়েদ আহমেদ প্রমুখ।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের সৈয়দপুর বাস টার্মিনাল শাখার সভাপতি নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেডারেশনের সৈয়দপুর পৌর ৬ নং ওয়ার্ড সেক্রেটারি লিটন পাটোয়ারী।

বক্তব্য রাখেন, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের (২২০) সদস্য ও
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়ন পরিষদের মেম্বার রবিন্দ্র নাথ চন্দ্রসহ হিন্দু ধর্মাবলম্বী কয়েকজন শ্রমিক। অনুষ্ঠানে ৪৯ জন সদস্যের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

সৈয়দপুরে হিন্দু ধর্মাবলম্বী মোটর শ্রমিকদের মাঝে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে: ০১:৩০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪