আবুমুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ৪ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার হয়েছে। গতকাল ৬ অক্টোবর রবিবার দিনগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। ধামাইরহাট থানার ওসি রাইসুল ইসলাম জানান , গত ৫ অক্টোবর শনিবার ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে মারামারির ঘটনায় একই ইউনিয়নের জোতরাম গ্রামের রাজু হোসেন বাদী হয়েছে ২৬ জনের নামে এবং ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ধামইরহাট থানায় মামলা দায়ের করেন।
মারামারি ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলা নম্বর ৬ তাং ৬/১০/২০২৪। গ্রেফতারকৃতরা হলেন ১নং ধামইরহাট ইউনিয়নের শল্পী বাজারের আব্দুল মজিদের ছেলে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সম্পাদক আবু ছালাম ফুল্টু (৩৭), ২নং আগ্রাদিগুণ ইউনিয়নের মনিহারি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে ২নং ওয়ার্ড সভাপতি ইজাবুল হোসেন (৫২), একই ইউনিয়নের তালান্দর গ্রামের মোজাফফর রহমানের ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা আতোয়ার হোসেন(৩৫) এবং ৪ নং উমার ইউনিয়নের মোসলেম উদ্দিন এর ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সম্পাদক গোলাম রব্বানী (৩৪)। থানা পুলিশ গ্রেপ্তারকৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করেছেন।
ধামইরহাটে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলায় আজ সোমবার (৭ অক্টোবর) ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসমা খাতুন বলেন, “ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা কেবলমাত্র শারীরিক সক্ষমতা অর্জন করেন না, বরং তাদের মানসিক শক্তি ও নেতৃত্বের গুণাবলিও বিকশিত হয়।” শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষার শিক্ষকবৃন্দসহ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।
এবারের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দাবা, মুক্ত সাঁতার, চিত সাঁতার, প্রজাপতি সাঁতার, রিলে সাঁতার, বুক সাঁতার এবং কাবাডি খেলার আয়োজন করা হয়েছে। আগামীকাল (৮ অক্টোবর) কাবাডি খেলার সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োাজক সূত্রে জানা গেছে।













