এখন ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে কাশিয়ানী ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা!

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে আরিফ সিকদার (২৮) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার ৫ অক্টোবর শনিবার রাতে খায়েরহাট আস্তানা মোড় এলাকায় হামলার ঘটনা ঘটে।

আহত আরিফ সিকদার কাশিয়ানী সদর ইউনিয়নের খায়েরহাট গ্রামের আশরাফ সিকদারের ছেলে। তিনি কাশিয়ানী বাজারের পিংকি মোড়ে ডিজিটাল মেশিনের মাধ্যমে কাঠে নকশার ব্যবসা করে।

কাশিয়ানী থানার উপপরিদর্শক (এস আই) রাজিব সরকার এ তথ্য জানান – পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন আরিফ। খায়েরহাট আস্তানা মোড় এলাকার পানির পাম্পের কাছে পৌঁছালে আগে থেকে উক পেতে থাকা কয়েকজন যুবক আরিফের ওপর হামলা করে এলোপাতাড়ি কুপাতে ও পিটাতে থাকে। এসময় আরিফের ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠান চিকিৎসকেরা। হাসপাতাল ও ঘটনাস্থল কাশিয়ানী থানা পুলিশ পরিদর্শন করে।

এস আই রাজিব সরকার বলেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বলে ধারণা করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

গোপালগঞ্জে কাশিয়ানী ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা!

প্রকাশিত হয়েছে: ০৬:৩৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪