এখন ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার গ্রেফতার

তন্ময় দেবনাথ, রাজশাহীঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলা ও হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে নওগাঁ জেলার সদর থানাধীন দক্ষিণ পাড়া গ্রামস্থ এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী।শুক্রবার রাতে নওগাঁ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-৫।

রাজশাহী মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, ডাবলু সরকারের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট থেকে তিনি পলাতক রয়েছেন। গত ৫ আগস্ট তার নেতৃত্বে নগরীর আলুপট্টি এলাকায় ছাত্র-জনতার ওপরে হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এতে ঘঘটনাস্থলে একজন নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো একজন।

আওয়ামী লীগ নেতা ডাবলু সরকারের বিরুদ্ধে রাজশাহী নাগরীতে জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ১১:০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪