এখন ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাতি করতে গিয়ে এলাকাবসীর কাছে আটক সুরুজ মিয়ার হত্যার প্রধান আসামী  সন্ত্রাসী সাল্লু

বিশেষ সংবাদদাতাঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার গোপনগর ইউনিয়নের  আউয়ালের গুদারাঘাট এলাকায় এক বাড়িতে দিনে দুপুরে প্রকাশ্যে দলবল নিয়ে ডাকাতি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হন কাশিপুরের আলোচিত সুরুজ মিয়া হত্যার প্রধান আসামী ও  চিহ্নিত সন্ত্রাসী সাল্লু ওরফে ব্লেড সাল্লু। তার সাথে থাকা তার  সহযোগীরা কোশলে পালিয়ে গেলেও তাকে ধরে এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

খোঁজনিয়ে জানাযায়, মঙ্গলবার দুপুরে সদর উপজেলার গোপচরের আউয়ালের গুদারাঘাট এলাকায় সাল্লু ওরফে ব্লেড সাল্লু তার দলবল নিয়ে এক বাড়ীতে ডাকাতির উদ্দেশ্যে হামলা করে। তাৎক্ষনিক এই হামলার খবর পেয়ে আশ-পাশ থেকে এলাবাসী ছুটে এলে সাল্লু তার সহযোগীদের নিয়ে পালানোর চেষ্টাকালে এলাকাবাসীর কাছে আটক হন সাল্লু। তবে, তার সহযোগীরা কোন এক ভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে আসা উৎসুক এলাকাবাসী সাল্লুকে গণপিটুনি দিয়ে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। 

সূত্রমতে, সাল্লু ওরফে ব্লেড সাল্লু ফতুল্লার কাশিপুরের একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। সাল্লু ও তার বাহিনীর নামে হত্যা ও মাদক সহ  ফতুল্লা থানায় রয়েছে একাধিক মামলা। বিভিন্ন সময়  সাল্লু তার বাহিনী নিয়ে কাশিপুর সহ তার আশেপাশের এলাকায় নানা অপরাধ কর্মকান্ড চালিয়েছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ডাকাতি করতে গিয়ে এলাকাবসীর কাছে আটক সুরুজ মিয়ার হত্যার প্রধান আসামী  সন্ত্রাসী সাল্লু

প্রকাশিত হয়েছে: ০৪:১৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪