এখন ০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতক ও দোয়ারাবাজারে বজ্রপাতে তিন জনের মৃত্যু ঘটেছে

ছাতক প্রতিনিধিঃ ছাতকে সকালে গ্রামের পার্শ্ববর্তী গোয়া বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুন্দর আলী (৪৭) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর
গ্রামের খুশিদ আলীর ছেলে। রবিবার (২৯ সেপ্টেম্বর)
সকালে এ দুর্ঘটনা ঘটেছে। ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বজ্রপাতে একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দিকে স্থানীয় দেখার হাওরে সকাল ৭.০০ ঘটিকার সময় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন দোয়ারা বাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে জালাল মিয়া (৩৫)
ও নুরুল হকের ছেলে জসিম উদ্দিন (২৬)।পান্ডার গাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ বজ্রপাতে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দেখার হাওরে মাছ ধরতে গিয়ে তারা বজ্রপাতে মারা গেছেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

ছাতক ও দোয়ারাবাজারে বজ্রপাতে তিন জনের মৃত্যু ঘটেছে

প্রকাশিত হয়েছে: ০১:৫৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪