এখন ০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

  • ক্রাইম লেটার ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ১১:৩৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৬৭৫ পড়া হয়েছে

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে নবাগত জেলা প্রশাসক মো.সাবেত আলীর সাথে সাংবাদিকদের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে  সম্মেলন কক্ষে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো.সাবেত আলী নতুন রুপে পঞ্চগড়কে গড়ার জন্য সাংবাদিকদের নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন,সকলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সকল সমস্যার সমাধান করা সম্ভব হবে। তা-হলে আমরা উন্নয়নের গতিকে আরও বেশি তরান্বিত করতে পারবো।জেলার সকল কর্মকান্ডে প্রশাসনকে সহযোগীতার আহবান জানান তিনি।এসময় সাংবাদিকদের সকল প্রকার সহযোগীতারও আশ্বাস দেন নবাগত এই জেলা প্রশাসক।

আলোচনা সভায় জনগনের প্রত্যাশা পুরনে জেলার প্রধান প্রধান সমস্যা সমাধান ও সম্ভবনা নিয়ে বিভিন্ন আলোচনা উঠে আসে। 

বিবেক ও ন্যায়বোধ উজ্জীবিত হয়ে বৈষম্যহীন মানবিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মো.আবু সাঈদ, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা। 

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

পঞ্চগড়ে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে: ১১:৩৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪