এখন ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ 

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর তানোর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক জাহিদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে জমি জবর দখলের অভিযোগ উঠেছে। উপজেলার কামারগাঁ ইউনিয়নের ( ইউপি) ধানুরা গ্রামে এই জমি জবরদখলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর শনিবার ধানুরা গ্রামের আনিসুর রহমানের পুত্র সেলিম রেজা বাদি হয়ে জাহিদুল ইসলাম জাহিদসহ ৪ জনকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। 
এদিকে লিখিত অভিযোগে বলা হয়েছে, জেল নম্বর ১৮১ মৌজা ধানুরা, খতিয়ান নম্বর ৩০২  দাগ নম্বর ২৯৫, ২৯৯, ৩০০, ৩০১ ও ৩০২, শ্রেণী-পুকুর, বাড়ি, ভিটা, বাঁশ ঝাড় ও খলিয়ান, জমির পরিমান ০, ৩৯ শতক। এবং খতিয়ান নম্বর ১৯৪ দাগ নম্বর ২৩ ও ৭১১ শ্রেণী-ধানী, পরিমাণ ০,২৫ শতক।
উক্ত তফসীল বর্ণিত সম্পত্তি বাদির পিতা ও দাদার নামীয় সম্পত্তি। যাহা তারা দীর্ঘদিন যাবত শান্তিপূর্ণভাবে ভোগদখল ও বসবাস করে আসছেন। কিন্ত্ত গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন হবার পরপরই একই দিন বিবাদীগণ লাঠিসোঁটা,বল্লম,দাসহ দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে উক্ত তফসীল বর্ণিত  সম্পত্তি জোরপূর্বক দখল এবং বাড়ীর দরজার সামনে বেড়া দিয়ে ঘেরাও করে। বাদি বাধা দিতে গেলে
 তাকেসহ তার বাবা ও ছোট ভাইকে প্রাণে মেরে ফেলের উদ্দেশ্যে তেড়ে আসে। তারা প্রাণ বাঁচাতে ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। বিবাদীগণ  প্রতিনিয়ত তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। বর্তমানে তারা গৃহবন্দী ও চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এদিকে বাদির পরিবার জানান,বিগত ২০০৮ সালে এবিষয়ে কামারগাঁ ইউপির গ্রাম আদালতে সালিস বৈঠক হয়। সেখানে উভয় পক্ষের যুক্তিতর্ক ও কাগজপত্র যাচাই করে গ্রাম আদালত বাদির পক্ষে রায় দিয়েছেন। এর পর থেকে বিবাদীরা ওই সম্পত্তিতে আর যায়নি।কিন্ত্ত গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের দিনেই বিবাদীরা ওই সম্পত্তি জবরদখল করেছেন।এঘটনায় গ্রামবাসির মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এবিষয়ে জানতে চাইলে জাহিদুল ইসলাম জাহিদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ওই সম্পতি তাদের,কিন্ত্ত বিগতদিনে বাদি জোরপুর্বক দখল করেছিল,তাই এখন তারা তাদের সম্পত্তি দখল করেছেন। এবিষয় তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, অভিযোগ হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তানোরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ 

প্রকাশিত হয়েছে: ০৩:২৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪