এখন ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে প্রাণ গেল কলেজ ছাত্রীর

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার পৌর শহরে ৮ তলা ভবনের একটি ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে সাবিরা ইয়াসমিন (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় শহরের জলেশ্বরীতলা এলাকার নূর মসজিদের পিছনে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত সাবিরা ইয়াসমিন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এবং শিবগঞ্জের মহাস্থান এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু।

নিহতের পরিবারের বরাত দিয়ে কাউন্সিলর হিরু জানান, জলেশ্বরীতলা নূর মসজিদের পিছনে নুসরাত হোম নামে একটি ৮ তলা ভবনের ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকেন সামিরার পরিবার।

সন্ধ্যা ৬টার দিকে ওই ফ্ল্যাটে ছাদের রেলিং এ হেলান দিয়ে সে তার মায়ের সাথে গল্প করছিল। এসময় অসাবধানতাবশত সাবিরা রেলিং থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। সাবিরার মরদেহ তার গ্রামের বাড়ি মহাস্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফইম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ায় ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে প্রাণ গেল কলেজ ছাত্রীর

প্রকাশিত হয়েছে: ১১:৩৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪