এখন ০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তইবুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে মাগুরা ইউনিয়ন বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠন ও এলাকাবাসীর আয়োজনে উপজেলার ঝলই-রজলী বাজার সড়কের  দুই পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষ একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি দলুয়া বাজার-মাগুরা পাড়া সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করে তারা।

সমাবেশে মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি একেএম করিম মন্ডল,সাংগঠনিক সম্পাদক আজিজার রহমান সরকার,ছাত্রনেতা হাসিনুর রহমান সরকার প্রমূখ বক্তব্য রাখেন। 

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তাদের পেতাত্মারা এখনো দেশেই রয়েছে। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদেরই দোসরেরা মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তইবুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী সন্ত্রাসী বাহিনী মিথ্যা ও ষড়যন্ত্র মুলক ভাবে সাজানো মানববন্ধন ও বিক্ষোভ করেছে। তারা বলছে বিএনপি নেতা তইবুল ইসলাম নাকি ৫ আগস্ট দিনের বেলা আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ, লুটপাট করেছেন।যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন অবান্তর। এ ধরনের কোন ঘটনাই ঘটেনি ইউনিয়ন জুড়ে। তবে দুই একটি যেসব ঘটনা ঘটেছে তা ব্যাক্তিগত কোন্দলের কারণে। আওয়ামী সন্ত্রাসীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত হয়েছে: ০৫:৫৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪