এখন ০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার

ডেক্স রিপোর্টঃ সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।

আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মামলায় গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করা হয়েছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন আজ রোববার সকালে জানান, ডিবির একটি দল শান্তিনগরে এক আত্মীয়র বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে। পর তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা। আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরাও। তাঁদের অনেকেই গ্রেপ্তার হচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ১১:০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪