এখন ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলের জমি সংক্রান্ত বিরোধ  শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলা

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে জমি সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।সোমবার (১৯ আগস্ট) সকালের দিকে সদর উপজেলার হাড়িভাসা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।এতে একজন শিক্ষক সহ বেশ কয়েক জন শিক্ষার্থী আহত হয়েছেন।তারা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনাটি কেন্দ্র করে বিক্ষুব্ধ হয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা বিক্ষোভ মিছিল নিয়ে মাইনপোতা নামক এলাকায় গিয়ে হাড়িভাসা-পঞ্চগড় সড়ক অবরোধ করে।পরে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের প্রধান সমন্বয়ক ফজলে রাব্বী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়,স্কুলের জমি নিয়ে স্থানীয় নওশের আলী নামক এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো।বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা করাও হয়।এর মধ্যে সোমবার সকালে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের কাজ শুরু করে কর্তৃপক্ষ। সেখানে দলবল সহ গিয়ে বাধা দেয় নওশের। এক পর্যায়ে তারা শিক্ষক,শিক্ষার্থীদের ওপর হামলা ও শ্রেণিকক্ষ ভাংচুর করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামস কিবরিয়া প্রধান বলেন,আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে।তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, স্কুলের শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে আসছি। শিক্ষার্থীদের কথা শুনেছি, সুষ্ঠু বিচারের আশ্বস্থ করলে তারা আন্দোলন থেকে সরে যায়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

স্কুলের জমি সংক্রান্ত বিরোধ  শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলা

প্রকাশিত হয়েছে: ০৫:০২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪