এখন ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রিপল মার্ডার সংঘটনের ১২ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন  পুলিশ সুপারের  প্রেস ব্রিফিং

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে একই পরিবারের মা সহ দুই সন্তান নিহত হয়েছেন।

বুধবার (১৪ আগস্ট) রাত আনুমানিক ১১টায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দলুয়া দিঘি এলাকায় এ ঘটনাটি ঘটে৷
জানা গেছে নিহতরা হলেন, ওই এলাকার বিশিষ্ট কাপড় ব্যবসায়ী সেলিমের স্ত্রী তাসলিমা বেগম (৩২) ও তাঁর বড় ছেলে সৈকত শেখ (১৪), ছোট ছেলে সায়হাব শেখ (০৮)।
সাদ সেলিম শেখ জানান, বোদা বাজারে আমি কাপড়ের ব্যাবসা করি। প্রতিদিনের মতোই আমি ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় আসি। বাসায় এসে মেইন গেইট খোলা দেখে ঘরে গিয়ে দেখি ঘরের মেঝেতে স্ত্রী ও সন্তানদের রক্তাক্ত মরদেহ পরে আছে। আমি চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে মরদেহ দেখে থানা পুলিশকে ৯৯৯ খবর দেয়।
আটোয়ারী থানার ওসি মুসা মিয়া জানান, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে ছুরিকাঘাতে মৃত  একজন মহিলা ও  দুই সন্তানের লাশ ড্রয়িং রুমের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। ঘটনা তদন্তে সি আইডি ও ক্রাইমসিন এর প্রতিনিধি দল কাজ করছে। তাদের দেওয়া তথ্য মতে বিভিন্ন এঙ্গেলে তদন্ত চালানো হবে।  লাশ গুলো সুরত হাল শেষে   ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

জেলা পুলিশ সুপার এস.এম. সিরাজুল হুদা পিপিএম প্রেস ব্রিফিং এ বলেন, জেলার আটোয়ারী উপজেলার ট্রিপল মার্ডার সংঘটনের ১২ ঘন্টার মধ্যে আটোয়ারী থানা পুলিশ কতৃক হত্যা কান্ডের রহস্য উদঘাটন ও হত্যা কান্ডে জড়িত মূল আসামী আটোয়ারীর পশ্চিম  সাত খামার গ্রামের  মো ফজলার রহমান এর ছেলে মো নবিন ইসলাম জাহিদকে (২২) গ্রেফতার করেছেন এবং হত্যাকান্ডের কাজে ব্যাবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, নবিন ইসলাম জাহিদকে জিজ্ঞাসাবাদ করলে সকলের সামনে সে তার সহযোগী পলাতক আসামী মোসলেমপুর গ্রামের শফিউর রহমান এর ছেলে সাজ্জাদুর রহমান বাঁধন (২৭), নগরকুৃারী গ্রামের নওশাদ আলীর ছেলে রিমন ইসলাম (৩০) ও কলেজ পাড়ার সেলিম উদ্দিননের ছেলে রিফাত (৩২) এর নাম শিকার করেন। পলাতক আসামীদের গ্রেফতার অফিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ট্রিপল মার্ডার সংঘটনের ১২ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন  পুলিশ সুপারের  প্রেস ব্রিফিং

প্রকাশিত হয়েছে: ০১:১৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪