মোঃ রেজাউল করিম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ ভারতীয় রি পাবলিক বাংলাসহ কয়েক টি গণমাধ্যম আন্তর্জাতিক মহলে ঐতিহাসিক ছাত্র-জনতার জুলাই বিপ্লব কে মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের নাম তুলে ধরার নিন্দা সহ অগ্নিসংযোগ-ভাংচুরের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তা বাদী আইনজীবি ফোরাম পঞ্চগড়।
বৃহস্পতিবার (৮ আগস্ট)দুপুরে আইনজীবি সমিতির অফিসে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা জানান ফোরামটির নেতৃবৃন্দরা।
লিখিত বক্তব্যে ফোরামটির সাধারন সম্পাদক অ্যাডভোকেট আদম সুফি বলেন,স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ এর পর লুটপাট, সহিংসতা,ভাংচুর, অগ্নিসংযোগ ও সংখ্যালঘুদের উপরে নির্যাতন,ধর্মীয় উপাসনালয়ে হামলা,বিচ্ছিন্ন এবং অনাকাঙ্খিত কিছু ঘটনা সারাদেশের ন্যায় পঞ্চগড়েও ঘটেছে।বাংলাদেশ কে অস্থিরতা
তৈরীর চেষ্টা করার জন্য একটি মহল কাজ করছে, এর আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
কারণ আমরা ইতি মধ্যেই প্রত্যেকটি সংখ্যালঘু পরিবারের সাথে কথা বলেছি, দেখা করেছি, তারা নিজেরাই জানিয়েছে তাদের সাথে এ ধরনের কোন ঘটনা ঘটেনি।পঞ্চগড় জেলার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এসব ঘটনার সাথে বি.এন.পি বা তার কোন অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ কোন ভাবেই জড়িত নয়।অনাকাঙ্খিত এসব ঘটনায় যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড.মির্জা নাজমুল ইসলাম কাজল, আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক অ্যাড.মজনুর রহমান,সিনিয়র অ্যাড.এ হাসান প্রধান অ্যাডএম এ বারি ,অ্যাড.আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।













