এখন ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

পাবনা, শরিফুল ইসলামঃ পাবনায় রেললাইন পারাপার হওয়ার সময় ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মোছা. ছকিনা খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে সদরের সাদুল্লাপুর ইউনিয়নের ঘরেরভিটা নামক স্থানে এ ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধা সাদুল্লাপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে বৃদ্ধা এই নারী রেললাইন দিয়ে হাটতেছিল। খালিশপুর থেকে হেঁটে হেঁটে ঘরেরভিটা নামক স্থানে পৌঁছালে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগামী ঢাকারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ রেলওয়ে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে আসেন।

স্থানীয়রা আরও জানান, মাঝেমধ্যেই এই রুটে ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পরে মানুষ মারা যাচ্ছে।  দু-এক জায়গা ছাড়া কোথায় কোন গেটম্যান নেই। ঝুকিপূর্ণ হওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটছে। প্রতিটি পারাপারের জায়গায় গেটম্যান দেওয়ার দাবি জানান।

ঈশ্বরদী রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারী রেললাইন ক্রস করেছিল। সঙ্গে সঙ্গে আবারও ক্রস করলে ট্রেনে কাটা পড়ে। ঘটনা একটু আগে জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে আমরা রওয়ানা দিয়েছি। পরে বিস্তারিত জানাতে পারব।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পাবনায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০২:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪