মোঃ রুবেল হোসেন, সাভারঃ সাভারের ৭০ বোতল ফেনসিডিলসহ নুর মোহাম্মদ (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
সোমবার (৩ জুন) দিবাগত রাতে সাভার থানাধীন রাজা বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৪ জুন)বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।
গ্রেফতারকৃত, নুর মোহাম্মদ (৪৪)।
তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার আঁখি তারা নওগাঁ গ্রামের মৃত জমত আলীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের (এসআই) মাজহারুল ইসলাম ও (এসআই ) ফজলুল হক সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাতে সাভার থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভার রাজা বাড়ি এলাকা থেকে নুর মোহাম্মদ নামে ওই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৭০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার রাজা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাভার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।













