এখন ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বঙ্গবন্ধু কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ জেলা শহরের ইসলামপাড়ায় সাজিদ হোসেন নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ প্রথম বর্ষের শিক্ষার্থী এবং কাশিয়ানী উপজেলার পুইশুর ইউপির সীতারামপুর গ্রামের সফিকুল আসলামের ছেলে।

গতকাল সোমবার ৩জুন রাত ১১টার দিকে পুলিশ ইসলামপাড়ার বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।বাসায় সে একা থাকতো বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন,লাশ উদ্ধার করে পোষ্ট মর্টেমের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানাগেছে, তার মা না থাকায় খালার কাছে থেকে পড়ালেখা করছিল।খালা চাকরী সূত্রে বাইরে থাকেন এবং বাবা রেল পুলিশে চাকরীর কারনে বাইরে থাকায় সাজিদ একাই ওই বাড়িতে বসবাস করে লেখাপড়া করতো।

গতকাল সোমবার সন্ধ্যায় সে বন্ধুদের ফোন করে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। রাতে ফোন বন্ধ পেয়ে বন্ধুরা তার বাসায় গিয়ে জানালা দিয়ে তাকে ফ্যানের সাথে ঝুলতে দেখে এলাকাবাসী ও পুলিশকে জানায়।কি কারনে তার মৃত্যু হয়েছে পোষ্ট মর্টেমের পরে জানা যাবে বলে পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

গোপালগঞ্জে বঙ্গবন্ধু কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ১২:৪৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪