এখন ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে কোটালীপাড়ায় নববধূর আত্মহত্যা

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাবা-মায়ের সাথে অভিমান করে বিয়ের দেড় মাসের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মারিয়া ইসলাম (১৪) নামের এক নববধূ।মঙ্গলবার ৪ জুন সকালে উপজেলার গচাপাড়া গ্রামে বাবার বাড়িতে বসে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে মারিয়া আত্মহত্যা করে।মারিয়া ইসলাম আমতলী ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম আজাদের মেয়ে ও স্থানীয় গচাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী।

গত দেড় মাস আগে পাশ্ববর্তি বলুহার গ্রামের আলামিন খানের কলেজ পড়ুয়া ছেলে রবিউল খানের (১৮) সাথে মারিয়ার বিবাহ হয়। বিয়ের পরেও বাবার বাড়িতে থেকে মারিয়া নিয়মিত ভাবে লেখাপড়া চালিয়ে আসছিলো। ঘটনার দিন সকাল বেলা লেখাপড়া ও বাড়ির কাজ নিয়ে পরিবারের লোকজনের সাথে মারিয়ার কথা কাটাকাটি হয়। এ অভিমানে সে নিজের রুমে গিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম জানান, বাবা-মায়ের উপর অভিমান করে মারিয়া আত্মহত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি। মারিনয়ার বাবা ও শ্বশুর বাড়ির লোকজনের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পোষ্টমর্টেম করা হয়নি। এ ব্যাপারে কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

গোপালগঞ্জে কোটালীপাড়ায় নববধূর আত্মহত্যা

প্রকাশিত হয়েছে: ১২:৫৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪