এখন ০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে মুকসুদপুর পারিবারিক কলহে স্ত্রী খুনের অভিযোগ

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের মুকসুদপুরে পারিবারিক কলহের জেরে চার সন্তানের জননী স্ত্রী রিনা মন্ডলকে (৫৩) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী কৃষ্ণ মন্ডলের বিরুদ্ধে । ঈদেও তৃতীয় দিন শনিবার সকালে উপজেলার দিগনগর ইউনিয়নের বরইহাটি গ্রামে এ ঘটনা ঘটে । পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরন করেছে । এ ঘটনায় স্বামী কৃষ্ণ মন্ডল পলাতক রয়েছে ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, পারিবারিক কলহের জের ধরে স্বামী কৃষ্ণ মন্ডল প্রায় তার স্ত্রী রিনা মন্ডলকে মারধর করতো । এরই জেরে ঈদেও পরের দিন শুক্রবার সকালে স্বামী ও স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয় । এক পর্যায় স্বামী কৃষ্ণ মন্ডল নৌকার বৈঠা দিয়ে স্ত্রী রিনা মন্ডলকে মারপিট করে । পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসে । পরে শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে রিনা মন্ডল মারা যায় ।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে । মরদেহের হাতে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

গোপালগঞ্জে মুকসুদপুর পারিবারিক কলহে স্ত্রী খুনের অভিযোগ

প্রকাশিত হয়েছে: ১২:২০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪