এখন ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ১০ একর বনভূমি জবরদখল মুক্ত করে উচ্ছেদ

ডেক্স রিপোর্টঃ কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন লিংক রোড বিট কাম স্টেশনের সিরাজের ঘোনা এলাকার সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে ১০ একর বনভূমি জবরদখল মুক্ত করে উচ্ছেদ করা হয়েছে।

১০ মার্চ রবিবার কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) আরিফুল্লাহ নিজামীর নেতৃত্বে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বনসংরক্ষক শ্যামল কুমার ঘোষ এবং সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহার সার্বিক সহযোগিতায় লিংক রোড কাম বিট স্টেশনের সিরাজের ঘোনা এলাকার সংরক্ষিত বনাঞ্চলে নবনির্মিত ৬ টি টিনের ঘর ও ২ টি সদ্য নির্মিত পানের বরজ ভেঙে উচ্ছেদ করা হয়েছে। এসময় ১০ একর বনভূমি জবরদখল মুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।

তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে প্রশাসনের সহযোগিতায় অভিযান চালিয়ে আনুমানিক ১০ একর বনভূমি জবরদখল মুক্ত করা হয়। জবরদখলকারীদের চিহ্নিত করে জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা প্রক্রিয়াধীন।
অভিযানে পুলিশ প্রশাসন, আনসার, কক্সবাজার রেঞ্জের বিট কর্মকর্তাগণ, বনকর্মী ও সিপিজির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলম বলেন,সরকারি বনভূমি উদ্ধারে বনবিভাগ সচেষ্ট রয়েছে। সরকারি জমিতে কেউ স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ করা হবে এবং জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বনভূমি রক্ষার্থে যথাযথ ভূমিকা পালন করবো। অভিযান চালিয়ে ভূমি জবরদখল এবং পাহাড়খেকোদের আইনের আওতায় আনা হবে। বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ১০ একর বনভূমি জবরদখল মুক্ত করে উচ্ছেদ

প্রকাশিত হয়েছে: ১০:০০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪