এখন ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে বাস-অটোরিকশা-বাইক ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৭

বিশেষ সংবাদদাতাঃ পিরোজপুরে শংকরপাশা ইউনিয়নের পাড়েরহাট সড়কে একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। এতে এখন পর্যন্ত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের ঝাউতলা নামের স্থানে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রেজোয়ান। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি ব্রেকফেল করে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। ঘটনাস্থল থেকে আমরা ৩ জনের মরদেহ উদ্ধার করি। এছাড়া আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে ৪ জন মারা গেছেন বলে জানা গেছে।

নিহতদের মধ্যে স্বপন, নাইম, হেমায়েত, খাইরুলের পরিচয় জানা গেছে। বাকি তিন জনের পরিচয় এখনো জানায় যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুরের অভ্যন্তরীণ রুটের বাস ইন্দুরকানী উপজেলার বালিপাড়ার উদ্দেশ্যে ছেড়ে ঝাউতলায় এসে দুর্ঘটনার কবলে পড়ে।

পিরোজপুর সদর থানার ওসি আশিকুজ্জামান বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পিরোজপুরে বাস-অটোরিকশা-বাইক ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৭

প্রকাশিত হয়েছে: ০২:৪৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪