এখন ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেবীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় যুবকের মৃত্যু

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় শরিফুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার পৌর সদরের করতোয়া সেতুর উপর এই দূর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত শরিফুল দেবীগঞ্জ পৌরসভার অভিরাম পাড়া (হঠাৎ পাড়া) এলাকার আব্দুল হাকিমের ছেলে। পেশায় সে রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় রাজমিস্ত্রীর কাজ শেষে সহকর্মী দুইজনসহ বাইসাইকেলে দেবীগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে করতোয়া সেতুর উপরে বিপরীত দিক থেকে আসা রব্বানী এন্টারপ্রাইজ নামে একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস শরীফুলকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নজরুল ইসলাম বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল চলছে। পরিবারের পক্ষ থেকে মরদেহ চেয়ে আবেদন করা হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

দেবীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৫:১৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪