আলিফ হোসেন, তানোরঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন পরবর্তী সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
জানা গেছে,২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউপি ভবন হলঘরে ইউনিয়নের (ইউপি) এক থেকে চার নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি এবং সম্পাদকগণের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে করনীয় সম্পর্কে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
















