এখন ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুজানগরে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • ক্রাইম লেটার ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০২:৫৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • ৬৬১ পড়া হয়েছে

এম মনিরুজ্জামান, পাবনাঃ সুজানগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে পাবনার সুজানগর উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্টিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার এর সভাপতিত্বে আরো বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ, যায়যায়দিনের প্রতিনিধি এম মনিরুজ্জামান, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন প্রমুখ বক্তব্য দেন।

সভায় বক্তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি মাদক-জুয়া, চুরি-ডাকাতি, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, ইভটিজিং সহ আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বারোপ করেন ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুখময় সরকার বলেন, সরকার দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর।

তাই অপরাধ প্রবণতা বন্ধে ও আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি সকল নাগরিককে ভূমিকা রাখতে হবে। এছাড়া একই দিনে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুখময় সরকারের সঞ্চালনায় উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাও অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সুজানগরে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০২:৫৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪