এখন ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে নিষিদ্ধ মাদক পপির দেড় হাজার গাছ সহ ফল উদ্ধার গ্রেফতার ২

রিয়াজুল হক সাগর, রংপুরঃ রংপুরের মিঠাপুকুর উপজেলা নিভৃত পল্লীতে নিষিদ্ধ মাদক পপির দেড় হাজার গাছ-ফলসহ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় আফিম চাষের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে।মঙ্গলবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতার কৃতরা হলেন, জেলার মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের আবুল কাশেমের ছেলে নুর আলম ও আব্দুল আজিজ মিয়ার ছেলে আব্দুল ওয়াহেদ মিয়া।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন জানান, বড়বালা ইউনিয়নের পশ্চিম বড়বালা ও ছড়ান দুই নিভৃত পল্লী এলাকায় গোপনে তিন কাঠা জমিতে মাদকদ্রব্য পপির চাষ করে আসছিল ওয়াহেদ ও নুর আলম। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান পরিচালনা করে ১ হাজার ৬১৫টি পপি ফলসহ গাছ উদ্ধার করে।এ ঘটনার সাথে জড়িত আফিম চাষী আব্দুল ওয়াহেদ ও নুর আলমকে গ্রেফতার করে।পপি চাষিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর মাদক আইনে মামলা দায়ের করেছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুরে নিষিদ্ধ মাদক পপির দেড় হাজার গাছ সহ ফল উদ্ধার গ্রেফতার ২

প্রকাশিত হয়েছে: ০৫:৫৭:০১ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪