এখন ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাজাহানপুরে ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ী পুরে ছাই,৪-৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে বসতবাড়ী। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। বুধবার (১৪ ফেব্রুয়ারী) রাত সাড়ে আটটার দিকে উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নের ঘাষিড়া নওদাপাড়া গ্রামের আইয়ুব আলী (৩৫)বসতবাড়ীতে এই দুর্ঘটনা ঘটে । তিনি ঔ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে । অগ্নিকান্ডে প্রায় ৪-৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। আইয়ুব আলীর মামাতো ভাই মোঃ মিলন আহম্মেদ জানান,বুধবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুএপাত হয়, লোকজন বাহিরে থাকায় প্রথমে কেউ বুঝতে পারে নি পরে ঘরের সব আসবাবপএ পুড়ে যখন ঘরের বাহির দিয়ে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে সবাই চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। ততক্ষণে তিনটি কক্ষের সমস্ত আসবাবপত্র দাউদাউ করে আগুনে জ্বলতে থাকে। তিনি আরও জানান, আগুনে ৩ টি কক্ষে থাকা খাট, টিভি, ফ্রিজ, সেলিং ফ্যান, সোফা, আলমারি,বাক্স, আসবাবপএ থেকে শুরু করে যাবতীয় আসবাবপত্র পুরে ছাই হয়ে গেছে। এতে করে তাদের প্রায় ৪-৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন নিঃস্ব অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।আইয়ুব হোসেনের আরেক মামাতো ভাই, মোঃ আনোয়ার হোসেন লিটন জানান, আগুন লাগার ঘটনাটি জানাজানি হলে সাথে সাথে আশপাশের নারী- পুরুষ যে যার মতো করে পানি নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। দীর্ঘক্ষণ চেষ্টার পর তারা আগুন নেভাতে সক্ষম হন । শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেয়া হয়েছে , উপজেলা প্রশাসন থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি । আগুন লাগার কারণ নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুএপাত হতে পারে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

শাজাহানপুরে ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ী পুরে ছাই,৪-৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত হয়েছে: ০৬:৩৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪