মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে এক ভাংগারীর দোকান থেকে একটি মর্টারশেল সাদৃশ্য বস্তু উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের শিপাইপাড়া বাজারে মেসার্স রুপা ট্রেডার্স নামে এক ভাংগারীর দোকানে বস্তুটি দেখতে পায় স্থানীয়রা।
এ নিয়ে স্থানীয়দের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে বস্তুটি কে বালু ভর্তি বস্তায় চাপা দিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে বলে বলছে পুলিশ। এদিকে স্থানীয়রা বলছে এখনো বস্তুটি দোকানেই রয়েছে।
জানা যায়, রাতে ভাংগারীর দোকানে বাংলাবান্ধা থেকে কিছু লোহা কিনতে আসে এক ব্যক্তি। এসময় বস্তুটিকে দেখতে পেয়ে সন্দেহ হয় ওই ব্যক্তির। পরে গত বছরের ডিসেম্বরে (২০২৩) পাওয়া একটি মর্টালশেলের ছবির সাথে বস্তুটি মিলিয়ে দেখে নিশ্চিত হন। এর পর থেকে সকলের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। পরে ইউপি চেয়ারম্যান, থানা পুলিশ ও বিজিবিকে খবর দেয়া হয়। পরে পুলিশ প্রশাসনের লোক এসে বস্তুটিতে চিহ্নিত করে একটি বস্তায় বালু দিয়ে বস্তুটি বালু চাপা দিয়ে দোকানের এক সাইটে রেখে তালাবন্দী করেছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, খবর পয়ে বস্তুটি ভাংগারীর দোকানে নিরাপদ স্থানে রাখা হয়েছে। বস্তুটি মর্টালশেল সাদৃশ্য। এ ঘটনায় সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে।













