এখন ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি রাস্তার ইট উঠিয়ে রাস্তা নষ্ট করে তামাক ক্ষেতে পানি দিচ্ছে তামাক চাষিরা!

মুহাম্মদ এমরান, বান্দরবানঃ পার্বত্য বান্দরবানের লামা উপজেলার অন্তর্গত ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন,০৯ নং ওয়ার্ডের বনপুরে সরকারি রাস্তার ইট উঠিয়ে তামাক ক্ষেতে পানি দিচ্ছেন তামাক চাষিরা।

জনগণের ক্ষতি করে একক স্বার্থের জন্য সরকারি রাস্তা ভেঙ্গে তামাক ক্ষেতে পানি দিয়ে তামাক উৎপাদনে বেপরোয়া হয়ে উঠেছে লামা উপজেলার অনেক তামাক চাষি।

কেন এইভাবে রাস্তার ইট উঠিয়েছে এই প্রশ্নের জবাবে,০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন,০৯ নং ওয়ার্ড বনপুরের বাসিন্দা নাজেম উদ্দিন এর ছেলে তামাক চাষি, জুয়েল বলেন,তামাক ক্ষেতে পানি দেওয়ার জন্য রাস্তার ইট উঠিয়েছি,তামাক ক্ষেতে পানি দেওয়া শেষ হলেই আবার ইট গুলো বসিয়ে রাস্তা ঠিক করে রাখি।

কার অনুমতি নিয়ে সরকারি রাস্তার ইট উঠিয়েছে এমন প্রশ্নের জবাবে তামাক চাষি জুয়েল কোন উত্তর দিতে পারেনি। সরকারি রাস্তায় কোন পাবলিকের হাত দেওয়ার অনুমতি না থাকলেও লামা উপজেলার অনেক তামাক চাষি তামাক ক্ষেতে পানি দেওয়ার জন্য রাস্তার ইট উঠিয়ে রাস্তা নষ্ট করে ফেলছে।

শুধু তাই নয়, ইয়াংছা থেকে বনপুর যাওয়ার পথে ১০-১২ টি স্থানে রাস্তার ইট উঠিয়ে রাস্তা নষ্ট করে ফেলেছে, প্রতিবেদক সরেজমিনে গেছে খবর পেয়ে অন্যান্য চাষিরা লুকায়িত হয়ে যায়।

বনপুর রোড়ে চলাচলকারী ড্রাইভারেরা বলেন, আমরা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে গাড়ি চালায়, এমনিতেও রাস্তার অবস্থা খারাপ, তারউপরে আবার তামাক চাষিরা রাস্তার ইট উঠিয়ে রাস্তা নষ্ট করে ফেলতেছে, এতে আমাদের বিপদের সম্মুখীন হতে হচ্ছে, অনেক সময় আমরা এক্সিডেন্টের শিকার হচ্ছি। আমরা এ থেকে প্রতিকার চাই এবং প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি।

এবিষয়ে ০৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আপ্রুসিং মার্মা’র বক্তব্য নেওয়ার জন্য কল দিলে ফোনে সংযোগ পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সরকারি রাস্তার ইট উঠিয়ে রাস্তা নষ্ট করে তামাক ক্ষেতে পানি দিচ্ছে তামাক চাষিরা!

প্রকাশিত হয়েছে: ০৩:৫১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪