এখন ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চোরাই মোটরসাইকেল বিক্রি করতে এসে গ্রেপ্তার ২

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘিতে একটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলোকপুর কাঞ্চনপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে মেহেদী হাসান (২০) ও কাদোয়া গ্রামের বাচ্চু মন্ডলের ছেলে শাহজাহান হোসেন ওরফে লালন (৩৭)।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক তারেক হোসেন জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা হবির মোড় নামক স্থানে আনিকা পেট্রোল পাম্পের সামনে রাস্তার উপরে কয়েকজন ব্যক্তি চোরাই মোটরসাইকেল বেচাকেনা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে চোর চক্রের দুই সদস্যকে আটক আটক করা হলেও অজ্ঞাতনামা ৩/৪জন পালিয়ে যায়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্ত্তী ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, দায়েরকৃত মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

চোরাই মোটরসাইকেল বিক্রি করতে এসে গ্রেপ্তার ২

প্রকাশিত হয়েছে: ০৫:২৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪