এখন ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে ডুবে শাহাদাত হোসেন (সাড়ে ৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের কাজলদীঘি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু সাহদাত একই গ্রামের সুমন ইসলামের ছেলে।

কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মমিন বলেন, দুপুরের পর শিশুটির মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে তার দাদী রহিলা খাতুনের সাথে মাঠে ছাগল বাধতে যায়। এদিকে শিশুটি তার দাদীকে মাঠে রেখে একায় বাড়ি ফিরছিল। একসময় বাড়ির ১০০ ফিট কাছে পৌছালে পুকুরের পাশ দিয়ে হাটতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। বেশ কিছু সময় পর তার দাদীও বাড়ি ফিরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খুঁজতে গেলে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৫:৩৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪