এখন ১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে দুস্থদের মাঝে শীতবস্ত্র নিয়ে চীনা দূতাবাস

মোঃরেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের বোদা উপজেলায় ৫ শতাধিক অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্রসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে চীনা দূতাবাস।

বুধবার (৩১ জানুয়ারী) দুপুরে জেলার বোদা উপজেলার সাকোয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ চায়না ফেন্ডশীপ সেন্টারের সহযোগিতায় এবং বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের অর্থায়নে এসব শীতবস্ত্র সামগ্রী বিতরণ করা হয়।

শীতবস্ত্র সামগ্রী হিসেবে প্রতিটি ব্যাগে একটি করে কম্বল, হুডি, চাদর ও পেট্রোলিয়াম জেলি দেয়া হয়।

এসময় অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র সামগ্রী তুলে দেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসে নিযুক্ত সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক কাউন্সিলর লিউয়েন ই (Liwen Yue) ও বাংলাদেশ চায়না ফেন্ডশীপ সেন্টারের সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী এইচ এম জাহাঙ্গীর আলম রানা।

বোদা উপজেলার সাকোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বোদা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসে নিযুক্ত সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক কাউন্সিলর লিউয়েন ই বলেন, এখানে এতগুলো মানুষ দেখে মনে হচ্ছে আমি নিজের গ্রামে বসে আছি। পঞ্চগড়ে শীতের তীব্রতা অনেক বেশি। এই শীতবস্ত্রগুলো আপনাদের জন্য উপহার সরূপ। শীতে আপনাদের পাশে দাড়াতে পেরে চীনা দূতাবাস খুবই আনন্দিত। আমি আশা করি বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব আগামীতে আরো সুদৃঢ় হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

পঞ্চগড়ে দুস্থদের মাঝে শীতবস্ত্র নিয়ে চীনা দূতাবাস

প্রকাশিত হয়েছে: ০৭:০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪