মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে ৪৮ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আসাদুল ইসলাম (৩২) কে গ্রেফতার করেছে বোদা থানা পুলিশ।রোববার রাতে তাকে উপজেলার বোদা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আসাদুল ইসলাম বোদার সরদার পাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়,রোববার রাতে বোদা বাজারে সৌরভ বর্মনের ফার্নিচারের দোকানের সামনে, মরিচহাটি যাওয়ার রাস্তার উপর নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রয়ের সময় তাকে গ্রেফতার করা হয়।
বোদা থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামি আসাদুল ইসলাম এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে,সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।













