এখন ১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় চলন্ত পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদরে একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার এরুলিয়া বাজারে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে। তবে এ সময় পিকআপ চালক বা কেউ আহত হননি। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রহিম রানা।

তিনি জানান, রোববার রাতে একটি পিকআপ জেলার দুপচাঁচিয়া থেকে চারমাথার দিকে যাচ্ছিল। পথে এরুলিয়া বাজার এলাকা হওয়ায় চালক পিকআপের গতি কিছুটা কমিয়ে দেন। এই সুযোগে কিছু দুর্বৃত্ত গাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়।

এসআই রহিম রানা বলেন, পিকআপ চালক পুরোপুরি সুস্থ আছেন। আগুনে বাহনটির কেবিন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোটের রাতে আতংক ছড়াতে নাশকতাকারীরা এই ঘটনা ঘটিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে সদর থানায় মামলা দায়ের হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

বগুড়ায় চলন্ত পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশিত হয়েছে: ০৭:৫৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪