এস,এম, লুৎফর সিকদার, গোপালগঞ্জজেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জ জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর*(এলজিইডি), গোপালগঞ্জ কর্তৃক নির্বাচনী ভোট কেন্দ্র সম্বলিত ম্যাপ অক্ষাংশ- দ্রাঘিমাংশসহ প্রকাশ করা হয়। আর এই ম্যাপগুলো চাহিদা মোতাবেক জেলা প্রশাসন, আনসার ভিডিপি, পুলিশ, র্যাব,ডিজিএফআই, বিজিবি প্রভৃতি প্রতিষ্ঠান এবং বাহিনীকে সফট কপি এবং হার্ডকপি সরবরাহ করা হয়।



এলজিইডি গোপালগঞ্জ কর্তৃক এই ম্যাপগুলো প্রদানকালে জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, অধিনায়ক, আনসার ভিডিপি সহ অন্যান্য অফিস প্রধানগণ এলজিইডি গোপালগঞ্জের ভূয়শী প্রশংসা করেন। সরকারি কাজে এলজিইডি গোপালগঞ্জের যে কর্তব্য নিষ্ঠা, আগ্রহ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিগত দিনের মতো সামনের দিনেও অব্যাহত রাখার পরামর্শ দেন। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব *মোঃ এহসানুল হক* সকলের সাধুবাদ গ্রহণ করেন এবং সামনের দিনেও সরকারি কাজে যেকোনো ধরনের পরামর্শ এবং অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস্ত করেন ।













