মোঃ হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বার বার নির্বাচিত সংসদ সদস্য বি.এম কবিরুল হক মুক্তি এমপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২ জানুয়ারি) নড়াগাতি ঐতিহাসিক কাচারি বাড়ি মাঠে এ বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
নড়াগাতি থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ফুরকান মোল্লার সঞ্চালনায় ও নড়াগাতি থানা আওয়ামীলীগ এর সভাপতি মোঃ সালাউদ্দিন বসিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নড়াইল ১ আসনের আওয়ামীলীগ মনোনীত নোকার প্রার্থী বিএম কবিরুল হক মুক্তি এমপি।

তিনি বলেন তারেক জিয়ার কাছে সাধারন মানুষ মূল্যহীন। তারেক জিয়া লন্ডনে বসে কয় নির্বাচন হবেনা। জননেত্রী শেখ হাসিনা অধিনে নির্বাচন হবে। ৭ জানুয়ারী নির্বাচনে আওয়ামীলীগের নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। ২০৪১ সালে উন্নত বাংলাদেশকে সপ্ন দেখাচ্ছে জননেত্রী শেখ হাসিনা। যতদিন শেখ হাসিনা বেচে থাকবে ততদিন আমরা তার পাশে থাকার সপথ নিয়ে আমরা বাড়ি ফিরে যাবো।
তিনি আরো বলেন উন্নয়নকে অব্যাহত রাখতে নৌকার বিকল্প নাই। নৌকা উন্নয়নের প্রতীক স্বাধীনতার প্রতিক।
এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামীগের সাধারন সম্পাদক মোঃ নিজাম উদ্দিন খান নিলু,কালিয়া উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ অহিদুজ্জামান হীরা,নড়াইল সদর উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মোঃ তোফায়েল মাহমুদ,নড়াগাতি থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ সালাউদ্দিন বশির প্রমুখ।
















