এখন ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্যে জিনামেজু উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে

মুহাম্মদ এমরান, বান্দরবানঃ নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙ্গিন স্লোগানে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত হয়েছে শিক্ষার্থীরা।
সোমবার (১ জানুয়ারি) সারাদেশের ন্যায় উৎসবের মধ্য দিয়ে পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ০১ নং ওয়ার্ড, ২৮৫ নং সাংগু মৌজার রাজাপাড়ায় অবস্থিত জিনামেজু উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়।

২৮৫ নং সাংগু মৌজার হেডম্যান চম্পাট ম্রো এর সঞ্চালনায় ফাঁসিয়াখালী ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মংমেগ্য মার্মা’র সভাপতিত্বে 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিনামেজু অনাথ আশ্রম এর প্রতিষ্ঠাতা পরিচালক নন্দেমালা ভিক্ষ্যু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোকিত প্রতিদিন ও রূপালী সৈকত পত্রিকার লামা উপজেলা প্রতিনিধি, সাংবাদিক মুহাম্মদ এমরান।

এতে আরো উপস্থিত ছিলেন, মোক্তারাম কারবারি, জিনামেজু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদ্দাম হোসেন,বিদ্যালয়ের দাতা সদস্য, অভিভাবকসহ শিক্ষার্থীবৃন্দ।

বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে উৎসব উল্যাসে মেতে উঠেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, পরীক্ষা শেষে কয়েকদিন আমরা বিদ্যালয়ে আসিনি। আজ নতুন বই পাবো এই আনন্দে সারা রাত ঘুমাতে পারিনি। কখন যে বই পাবো! এখন হাতে বই পেয়ে অনেক খুশি। বাংলাদেশ সরকারকে অনেক অনেক ধন্যবাদ বছরের শুরুতে আমাদের হাতে বই দেওয়ার জন্য।

আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন বই শিশুদের জন্য প্রধানমন্ত্রীর নতুন বছরের উপহার। নতুন বই শিশুকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করে। সময়ের পরিক্রমায় এটি এখন বই উৎসবে পরিণত হয়েছে।’
২০১০ সাল থেকে প্রতি বছর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন। এ ধারাবাহিকতায় সারাদেশে একযোগে বছরের প্রথম দিনে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট দফতরসমূহের কর্মকর্তা-কর্মচারী এবং ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বই বিতরণ উৎসব উদযাপিত হয়ে আসছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্যে জিনামেজু উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে

প্রকাশিত হয়েছে: ০৩:২২:২৮ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪