এখন ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে ডাব মার্কার প্রচারে বাঁধা লাঙ্গল সমর্থদের! চালককে মারধর ও মাইক ভাংচুরের অভিযোগ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী মোঃ নাসির উদ্দন তালুকদারের ‘ডাব’ প্রতীকের নির্বাচনী প্রচারণায় লাঙ্গল সমর্থকদের বাঁধা প্রদান, হুমকি ধমকি ও মাইক ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রাজাখালী বাসস্ট্যান্ড বাজারে ডাব মার্কার প্রচারণাকালে বিপরীত দিক থেকে আসা লাঙ্গল সমর্থকদের মোটরসাইকেল মহড়ায় থাকা সমর্থকরা ডাব মার্কার প্রচারণার দু’টি অটোরিস্কা ঘিরে ফেলে চালকদ্বয়কে মারধর, অশ্লীল গালাগাল, হুমকী প্রদর্শণ এবং মাইকের তার ছিড়ে ও ভাংচুর চালায়। প্রচার মাইকের চালক জলিশা গ্রামের রফিকের ছেলে মোঃ রাকিব ও রাজাখালী গ্রামের মীর বাবুলের ছেলে সুমন অভিযোগ করে জানায়, বিক্ষুব্ধ লাঙ্গল সমর্থকরা প্রচার মাই্কের তার ছিড়ে ও ভাংচুর করেছে এবং তাদেরকে চর থাপ্পর মেরেছে।
অভিযোগ অস্বীকার করে দুমকি উপজেলা জাতীয় পার্টির সভাপতি এড. মাসুদ আল মামুন বলেন, জাতীয় পার্টির কোন কর্মি সমর্থকরা এমন কোন ঘটনা ঘটিয়েছে বলে আমার জানা নেই।
দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোঃ আবদুল হান্নান বলেন, ডিউটি অফিসারের মাধ্যমে অভিযোগ শুনেছি, কেউ কোন লিখিত অভিযোগ দেয় নাই ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্ণিং অফিসার অনামিকা নজরুল বলেন, এখনও লিখিত কোন অভিযোগ পাইনি। জেলা প্রশাসক মহোদয় টেলিফোনে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

দুমকিতে ডাব মার্কার প্রচারে বাঁধা লাঙ্গল সমর্থদের! চালককে মারধর ও মাইক ভাংচুরের অভিযোগ

প্রকাশিত হয়েছে: ০৬:৩০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩