এখন ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ নাশকতার মামলায় বগুড়ায় জেলা বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে শহরের প্রেসপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই নেতার নাম আজিজুল হক মঞ্জু। তিনি বগুড়া জেলা বিএনপির সহ-প্রকাশনা সম্পাদক ও স্বচ্ছ প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জাকির আল আহসান।

তিনি জানান, নাশকতা কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঞ্জুর নামে তিনটি মামলা রয়েছে। তিনি বিএনপির অসহযোগ আন্দোলনের লিফলেট ছাপিয়েও দিতেন। তবে সেটি নিজের প্রেসে নয় অন্য প্রেসের মাধ্যমে। পরে সোমবার রাতে অভিযান চালিয়ে প্রেসপট্টির একটি গলি থেকে তকে গ্রেপ্তার করা হয়। আজ বিকালে তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কোভিদ বলেন, মঞ্জুকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ায় নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০৩:৩৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩