এখন ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তফসিল বাতিলের দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ!

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ তফসিল বাতিলের দাবিতে বগুড়ায় নির্বাচন অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে শহরের খান্দার মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে জেলা নির্বাচন কার্যালয় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।

মিছিলে বগুড়া শহর জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের অর্ধশত নেতাকর্মী অংশ নেন। বগুড়া শহর শাখা জামায়াতের নেতা আজগর আলী এতে নেতৃত্ব দেন। সংক্ষিপ্ত সমাবেশে এ নেতা বলেন, দমন-পীড়ন করে জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করা যাবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে প্রহসন আখ্যা দিয়ে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তফসিল বাতিলের দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ!

প্রকাশিত হয়েছে: ১১:৩৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩