এখন ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে সাব্বির হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের তারাপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন রাজশাহীর বোয়ালিয়া ইউনিয়নের শালবল এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা মেইল ট্রেনটি সকাল সাড়ে ৬টার দিকে তারাপুর রেলক্রসিং এলাকায় পৌঁছলে ওই যুবক ট্রেনে কাটা পড়েন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় বা রেল পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৮:০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩