এখন ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড় জেলা শ্রমিকদলের পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধিঃ কেন্দ্রীয় কমিটি অনুমোদিত পঞ্চগড় জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন কমিটি আংশিক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পদ বঞ্চিত নেতা কর্মীরা। মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের করেএ সময় বক্তারা বলেন ৯০ ভাগ শ্রমিক নেতৃ বৃন্দের দাবি উপেক্ষা করে গোপনে ৫ সদস্যের এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত কমিটির সাধারন সম্পাদক সহ দুইজন ইতিমধ্যে পদত্যাগ করেছে। যাদের কে কমিটি তে রাখা হয়েছে তারা নিজেরাও এ বিষয়ে কিছু জানেন না। এর আগে ২০২৩ সালের মার্চ মাসে একটি কমিটি অনুমোদন দেয়া হয়। পরে এপ্রিল মাসের ১ তারিখে ৭১ সদস্য বিশিষ্ট সেই কমিটি হিসেবে প্রমানিত হলে তা বাতিল করা হয়। এর পর কেন্দ্রীয় নেতারা নিজেরাই এসে তদন্ত করে। কিন্তু আবার হঠাৎ করে গত ৭ সেপ্টেম্বর জেলা শ্রমিক দলের ৫ সদস্যের একটি কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। জেলা শ্রমিক দলের আহ্বায়ক নিজেও এ বিষয়ে জানেন না।
আহ্বায়ক কমিটির সদস্য সচিব রাজিউর রহমান রাজু একাই অবৈধ পন্থায় এই কমিটি অনুমোদন নিয়ে এসেছেন। বক্তারা বলেন এই পকেট কমিটি বাতিলের দাবিতে আমরা গণ অনশন ও প্রতিবাদ সভা করেই যাচ্ছি। আগামী ৭ দিনের মধ্যে কমিটি বাতিল না করলে আমরা আরও বৃহত্তর আন্দোলন করবো। শ্রমিক নেতা আহমেদ আলী ছবির সভা পতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সামিউল ইসলাম,হাবুল মিয়া,ওসমান গনি, হজরত আলি, আকতার হোসেন পাপ্পু,লাবু,সুলতান প্রমুখ ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

পঞ্চগড় জেলা শ্রমিকদলের পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত হয়েছে: ০৪:৫৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩