এখন ০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কাভাটভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, দেবনগড় ইউনিয়নের শিবচন্দী গ্রামের রফিজ উদ্দিনের ছেলে নুর ইসলাম (৫০) ও নুর ইসলামের স্ত্রী জোসনা বেগম (৪০)।

বুধবার (২ আগস্ট) রাত ৮টার সময় তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ভজনপুর বাসামোড় নামক এলাকায় মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা শ্যালিকার স্বামীকে দেখতে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয় তারা। একসময় ভজনপুর বাসামোড় এলাকায় আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কে উঠতে গেলে তেঁতুলিয়া থেকে পঞ্চগড় গামী একটি মাঝাড়ি কাভার্টভ্যান তাদের চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। এতে তারা গুরুত্বর আহত হয়ে রাস্তায় পড়ে গেলে স্থানীয়দের সহায়তায় তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে ঘটনার পর পরই স্থানীয়দের সহায়তায় ঘাতক মাঝারি কাভার্ট ভ্যানটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তেঁতুলিয়ায় সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৫:০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩