এখন ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে হেরোইন সহ স্বামী-স্ত্রী আটক

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় হেরোইনসহ আবু হানিফ ওরফে হানি (৩৫) ও তার স্ত্রী মাসুমা খাতুন (৩০) নামের দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের হরবাবী গ্রামে অভিযান পরিচালনা করে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়। একই সময় তাদের কাছে থাকা ৯ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

জানা যায়, মাদক ব্যবসায়ী আবু হানিফ ওরফে হানি একই এলাকার সামসুল হকের ছেলে।

পুলিশ জানায়, মাদক চালানা বহনের গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের তল্লাশি চালিয়ে দম্পতির কাছ থেকে ৯ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

জব্দকৃত ৯ গ্রাম হেরোইনের বাজার মূল্য ধরা হয়েছে ৯০ হাজার টাকা।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, আটককৃত দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে হেরোইন সহ স্বামী-স্ত্রী আটক

প্রকাশিত হয়েছে: ০৬:২৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩