এখন ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় মহানন্দা ধরা পড়লো ৩৭কেজি ওজনের বাঘাইর মাছ

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দা নদীতে স্থানীয় পাথর শ্রমিকদের জালে ধরা পড়েছে ৩৭ কেজি ওজনের একটি বাঘাইর মাছ।

শনিবার (২২ জুলাই) বিকেলে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সর্দাপাড়া এলাকায় মহানন্দ নদীতে থেকে মাছটি ধরা পড়ে। এসময় ৩৭কেজি ওজনের বাঘাইর মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ওই শ্রমিকদের বাড়িতে ভিড় জমান। তবে অনেকেই মাছটি কেনার জন্য গেলেও, মাছটিনিজেদের কাছে ভাগ করে নেন শ্রমিকরা।

জানা যায়, শনিবার দুপুরে সর্দাপাড়া এলাকার ২৪ জন পাথর শ্রমিক ও কৃষক দল বেধে শখের বসে জাল দিয়ে মহানন্দা নদীতে মাছ ধরতে নামেন। এসময় নদীতে জাল নিয়ে হাটার সময় মাছটি জালে আটকা পড়ে।

জাহাঙ্গীর আলম নামে এক শ্রমিক বলেন, আমরা প্রায় সময় পাথরের কাজের পাশাপাশি শখের বসে নদীতে মাছ ধরতে যাই। শনিবার দুপুরের পর মাছ ধরতে নদীতে নামলে বিকেলের দিকে জালে বাঘাইর মাছটি ধরা পড়ে। পরে আমরা মাছটি বাড়িতে নিয়ে সকলে মিলে ভাগ করে নেই। একই কথা বলেন তরিকুল ইসলাম নামে আরেক শ্রমিক।

আবু হাসান বলেন, আমরা যখন মাছটি বাড়িতে নিয়ে আসি তখন অনেকই দেখতে আসেন এবং ক্রয় করতে আগ্রহ দেখাই কিন্তু শখ করে যেহেতু মাছটি ধরতে পারছি তাই আমরা বিক্রি না করে নিজেরা কেটে ভাগ করে নিয়েছি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তেঁতুলিয়ায় মহানন্দা ধরা পড়লো ৩৭কেজি ওজনের বাঘাইর মাছ

প্রকাশিত হয়েছে: ০৩:১৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩