এখন ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাফত মজলিস ডৌবাড়ি ইউনিয়ন শাখার তরবিয়তি মজলিস সম্পন্ন

বিশেষ সংবাদদাতা -ঃ- সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯নং ডৌবাড়ি ইউনিয়ন খেলাফত মজলিসের উদ্যোগে প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে তরবিয়তি মজলিস অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই মঙ্গলবার দুপুর ১২.০০ থেকে শুরু হওয়া উক্ত তরবিয়ত মজলিসে ছিল দারসে কুরআন, বিষয় ভিত্তিক আলোচনা, গ্রুপ ভিত্তিক প্রশিক্ষণ, এহতেসাব অনুষ্ঠান ও সমাপনী অধিবেশনসহ নানা কর্মসূচি। ইউনিয়নের মানিকগঞ্জ বাজারস্থ মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত তরবিয়তি মজলিসে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আলা উদ্দিন।

ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা ইসমাইল সিরাজীর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “খেলাফত মজলিস ও তার কর্ম পদ্ধতি” বিষয়ে আলোচনা করেন সংগঠনের সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দারসে কুরআন উপস্থাপন করেন সংগঠনের গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুর রাজ্জাক। এছাড়া সমাপনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সংগঠনের গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়া, সহসাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা হাসান আহমদ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আখলাক হুসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা তালুকদার হারুনূর রাশীদ, মাওলানা মুজিবুর রহমান, আসহাব উদ্দিন আযাদ প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

খেলাফত মজলিস ডৌবাড়ি ইউনিয়ন শাখার তরবিয়তি মজলিস সম্পন্ন

প্রকাশিত হয়েছে: ০৫:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩