এখন ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে মোটরসাইকেল দূর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- পঞ্চগড়ে পরীক্ষা কেন্দ্রে ব্যবহারীক পরীক্ষা দিতে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমান (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে তার অপর সহপাঠী এসএসসি পরীক্ষার্থী সামিম ইসলাম মিম (১৫)।

সোমবার (২৯ মে) সকাল সাড়ে ১১টার সময় পঞ্চগড় সদরের যতনপুকুরী এলাকায় আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত পরীক্ষার্থী হাবিবুর রহমান ধাক্কামারা ইউনিয়নের মিরগড় এলাকার জয়নাল আবেদিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার সময় অপর প্রতিবেশী সহপাঠীকে নিয়ে বাড়ি থেকে মোটরসাকেল নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। একসময় যতনপুকুরী এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। দ্রুত স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল হাসান তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দুলাল উদ্দীন বলেন, এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে মোটরসাইকেল দূর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৩:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩