এখন ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহানন্দা নদীর পানিতে ডুবে কিশোরের মৃত্যু

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্ত নদী মহানন্দার পানিতে ডুবে মুশফিকুর রহমান মুশফিক (১১) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৮ মে) বিকেল সাড়ে তিনটার দিকে নদী মহানন্দায় এ ঘটনা ঘটে। নিহত মুশফিক উপজেলার সদর ইউনিয়নের সাহেবজোত গ্রামের খাবিরুল ইসলামের ছেলে। সে কেজি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় ও পরিবার জানায়, বাবা খাবিরুল ইসলাম মহানন্দা নদীতে মাছ ধরতে যাওয়ার কিছুক্ষণ পর মুশফিকুর সেও মহানন্দা নদীতে চলে যায়। বাবাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে সে নদীর পাথর কোয়ারির পানিতে তলিয়ে যায়। এদিকে মুশফিকের মাও চলে যায় ছেলেকে খুঁজতে। খুঁজতে খুঁজতে নদীর পাথর কোয়ারির পানি থেকে তাকে উদ্ধার করে দ্রæত তেঁতুলিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় স্বজনদের শোকের আহাজারিতে বিয়োগান্ত হয়ে উঠে পুরো হাসপাতাল চত্ত¡র।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল সদর থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী ও সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী পানিতে ডুবে কিশোরের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হবে বলে জানান থানার ওসি আবু সাঈদ চৌধুরী। কিশোরের লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

মহানন্দা নদীর পানিতে ডুবে কিশোরের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৬:০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩