এখন ০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়াল ঘরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরে মৃত্যু

আসাদুল ইসলাম, গাইবান্ধা -ঃ- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গোয়াল ঘরে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লাবণ্য মিয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ মে) দুপুরে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পূর্ব বাছহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাবণ্য মিয়া একই গ্রামের আনারুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে মামার বাড়ির গোয়াল ঘরে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোয়াল ঘরে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লাবণ্য মিয়া নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

গোয়াল ঘরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরে মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০১:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩