এখন ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইনজীবী ও বিচারক একে অপরের পরিপূরক:প্রধান বিচারপতি

আরিফ খান শুভ, স্টাফ রিপোর্টার -ঃ- আইনজীবী ও বিচারক একে অপরের পরিপূরক। বেঞ্চের সহায়তা ছাড়া বার চলতে পারে না, আবার বার ছাড়া বেঞ্চ চলতে পারে না। জুডিসিয়ারি যদি কোনোভাবে পিছিয়ে থাকে তাহলে রাষ্ট্রের একটি বড় অঙ্গ ক্ষতিগ্রস্ত হবে।

গতকাল (বুধবার ৩ মে) বিকেলে নারায়ণগঞ্জে জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আদালত বয়কট করার মতো সিদ্ধান্তে যাবেন না। এর কারণে জুডিশিয়ারি ক্ষতিগ্রস্ত হয়। আপনারা জুডিশিয়ারিকে সহযোগিতা করবেন। অভিযোগ থাকলে আমাদের বলবেন। দুষ্ট বিচারক থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কিন্তু জুডিশিয়ারি ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্রের বড় অঙ্গ ক্ষতিগ্রস্ত হবে। আইনজীবী ও বিচারক একে অপরের পরিপূরক।
তিনি আরও বলেন, ‘এখনো আশির দশকের অনেক মামলা নিয়ে বিচারপ্রার্থীদের আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে। তাদের বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে পারাটাই সাফল্য। বিচারপ্রার্থীদের ন্যায় বিচার পেতে অনেক কষ্ট হয়। যারা আদালতে ঘুরে বিচার পাচ্ছে না তাদের বিচার নিশ্চিত করা সরকারের পাশাপাশি আইনজীবীদেরও দায়িত্ব। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি।’

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল মুন্সি মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার জেনারেল সাইফুর রহমান, জেলা ও দায়রা জজ আসসামস জগলুল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।

মতবিনিময় সভা শেষে প্রধান বিচারপতি আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মাণাধীন বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আইনজীবী ও বিচারক একে অপরের পরিপূরক:প্রধান বিচারপতি

প্রকাশিত হয়েছে: ০৮:৩৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩